প্রকাশিত: ১৫/০৩/২০১৭ ১০:৪৫ এএম
কক্সবাজার প্রতিনিধি::
কক্সবাজারে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চাঁন্দেরপাড়াস্থ বাঁকখালী নদীর তীরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নদী পরিব্রাজক দল ও বাঁকখালী বাঁচাও আন্দোলনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা ঝিলংজা ইউপির মেম্বার কুদরত উল্লাহ সিকদার।

বাঁকখালী বাঁচাও আন্দোনের সভাপতি সারওয়ার সাঈদের সভাপতিত্বে ও বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কায়েস সিকদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা ফজলুল করিম এমইউপি, স্থানীয় সমাজকর্মী মো. আবুল কাশেম, ইউটিউব চ্যানেল ডিসকভার কক্স’র প্রধান পরিচালক সাংবাদিক আবদুল্লাহ নয়ন, নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ইসলাম মাহমুদ, নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবু হেনা মোস্তফা কামাল, সহ-সভাপতি সাংবাদিক আজাদ মনসুর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তুহিন, সদর উপজেলা সভাপতি শামসুল আলম শ্রাবণ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি তারেক মো. ফয়েজ উল্লাহ ও জাহেদুল হক প্রমুখ।

মানববন্ধনে বাংলাদেশ পরিব্রাজক দল ও বাঁকখালী বাঁচাও আন্দোলনের বিভিন্ন সদস্য এবং স্থানীয় নদীপ্রেমী জনগণ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer