প্রকাশিত: ১৫/০৫/২০১৮ ২:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৬ এএম

চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড গুলিসহ মো. জসিম উদ্দিন (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (১৫ মে) র‌্যাব-৭ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার (১৪ মে) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ার বরইতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জসিমের বসতবাড়ি থেকে ২টি একনলা বন্দুক ও ৩টি কাটা বন্দুক, ১৬ রাউন্ড গুলি ও ১টি গুলির খোসা উদ্ধার করা হয়।

পরে আটক জসিমের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer