প্রকাশিত: ২৫/০৪/২০২২ ৩:৪০ এএম

কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থীসহ দুই জন।

রোববার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে ধলঘাটা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

গুলিতে আহতরা হলেন- ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতিপ্রার্থী মোহাম্মদ ফোরকান (৪৮), মৃত বজল উদ্দিনের ছেলে আবুল কাসেম (৩২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ধলঘাটা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সম্মেলন উপলক্ষে সোতরিয়া বাজারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দিতে উঠেন সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু। সেসময় তিনি কিছু নেতাকর্মীর সমালোচনা করে বক্তব্য রাখেন। এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে কিছুক্ষণ পর বাচ্চুর লোকজন সিএনজি নিয়ে এসে অতর্কিত গুলিবর্ষণ করে। এতে সভাপতি প্রার্থী ফোরকান ও কর্মী কাসেম গুলিবিদ্ধ হয়। তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ধলঘাটা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কামরুল হাসান বলেন, ‘সাবেক চেয়ারম্যানের অগ্রহণযোগ্য বক্তব্যের প্রতিবাদ করায় তার লোকজন সম্মেলনে গুলি চালিয়েছে। পুরো সম্মেলন ঘিরে তৃণমুল নেতাকর্মীরা তাদের তাণ্ডবে আতঙ্কিত ছিল।

তিনি আরও বলেন, সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল আলম ও যুগ্ন সম্পাদক ব্রজ গোপালও উপস্থিত ছিলেন। তাদের সামনে গুলি চালিয়েছে বাচ্চুর লোকজন। আমরা বিষয়টি পুলিশ ও দলের শীর্ষ নেতাদের জানিয়েছি।

তবে ঘটনার বিষয়টি স্বীকার করলেও তার লোকজন গুলি চালায়নি বলে জানান সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু।

মহেশখালী থানার উপ-পরিদর্শক আবু বক্কর বলেন, ঘটনাস্থল দূরে হওয়ায় গুলিবিদ্ধদের হাসপাতালে আনা হচ্ছে। তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। তারপর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer