উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/০২/২০২৫ ২:১৩ পিএম

অপারেশন ডেভিল হান্টে কক্সবাজারে ১৪ জনকে আটক করা হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী (রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১০টা) বিশেষ এ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে যৌথ বাহিনী।

আটকরা হলেন- নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কক্সবাজার জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উখিয়ার রাজাপালং ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন, রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগের ৮নং ওয়ার্ড সভাপতি রেজাউল করিম, কক্সবাজার পৌর আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ ওরফে খুইল্লা মিয়া, জেলা যুব মহিলা লীগের সাবেক সভাপতি আয়েশা সিরাজ, শ্রমিক লীগ নেতা নুরুল আলম, কক্সবাজার পৌর ছাত্রলীগের ৯ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আকতার কামাল সোহেল, নিষিদ্ধ ছাত্রলীগ সোহেল রানা, সাইফুল, পেকুয়া রাজাখালী ইউনিয়ন সৈনিক লীগ সভাপতি মোহাম্মদ ফোরকান, ছাত্রলীগের নেতা মো. তুহিন।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

তিনি জানান, রোববার থেকে সোমবার রাত পর্যন্ত কক্সবাজার জেলায় অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। অভিযান এখনো চলমান।

পাঠকের মতামত

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...