ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০২/২০২৫ ৩:১৮ পিএম

বোয়ালখালীতে চলন্ত ট্রেন থেকে পড়ে মো. হৃদয় (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে পৌর সদরের গোমদণ্ডী বুড়ি পুকুর পাড় রেললাইন এলাকায় এ ঘটনা ঘটেছে। সে কক্সবাজার জেলার মো.ইলিয়াছের ছেলে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস গোমদণ্ডী স্টেশন পার হয়ে যাচ্ছিল। বুড়ি পুকুর পাড় এলাকায় পৌঁছালে ওই যুবক ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন বলেন, গুরুতর আহত যুবকের বাম পায়ের পাতা আঙুলসহ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পা ও মাথায় গুরুতর আঘাত পায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পাঠকের মতামত

১৯৭ কোটি টাকার নিরাপত্তা প্রকল্প অকার্যকর, ঝুঁকিতে ৩৩ রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদারে প্রায় ১৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ ...

‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে পোস্টের পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’ লিখে স্ট্যাটাস দেওয়ার পাঁচ ঘণ্টার ...

রোহিঙ্গা শিবিরের মাটিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক কণা, কেজিতে গড়ে ১০৪টি!

বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের মাটিতে মাইক্রোপ্লাস্টিক দূষণের মাত্রা ও পরিবেশগত ঝুঁকি নিয়ে গবেষণা করেছেন ...