বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ২৫/০৬/২০২৪ ১০:১৩ এএম
কক্সবাজারে বেড়াতে এসে আমেরিকা প্রবাসী এক দম্পতিকে সাগর পাড়ের একটি হোটেলে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। কক্ষ থেকে কথিত তোয়ালে চুরির অভিযোগ তুলে হোটেলের লোকজন ব্যাগ তল্লাশির নামে ডলার ও স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছে ওই দম্পতি।
সোমবার (২৪ জুন) কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশের কাছে লিখিতভাবে এ অভিযোগ করেছেন হেনস্থার শিকার বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান নাগরিক শেখ মোহাম্মদ আলী রনি। এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত ডিআইজি পদবির পুলিশ সুপার আপেল মাহমুদ কালের কন্ঠকে বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা এটি।

আমি অভিযোগ পেয়ে ওই হোটেলের মালিক ও ম্যানেজারকে ডেকেছি। পর্যটন শিল্পের স্বার্থে ব্যাপারটি নিয়ে কঠোর ব্যবস্থা নেব।’ 

হেনস্তার শিকার আমেরিকান নাগরিক শেখ মোহাম্মদ আলী রনি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার বাসিন্দা। তিনি আমেরিকার নিউইয়র্ক শহরে বসবাস করেন।

আজ বিকেলে যোগাযোগ করলে তিনি কালের কণ্ঠকে জানান, গত ২০ জুন কক্সবাজার হোটেল মোটেল জোন এলাকায় ‘হোটেল কক্স ওয়েস্ট ইন’র ৬০৩ নম্বর হোটেল কক্ষে ওঠেন স্ত্রীসহ। পরদিন সকাল ১১টায় যথাসময়ে তারা হোটেল কক্ষ চেক আউট করেন। ব্যাগ হোটেলের অভ্যর্থনা কক্ষে রেখে বাইরে একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে যান। খাবার খেয়ে হোটেলে ফিরলে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে তোয়ালে চুরির অভিযোগ তোলে।
পরে ব্যাগ তল্লাশির জন্য জোর জবরদস্তি শুরু করে। 

রনির অভিযোগ, এক পর্যায়ে সিসি ক্যামেরার আড়ালে ব্যাগ নিয়ে জোরপূর্বক ব্যাগ তল্লাশি করা হয়। কিন্তু এ সময় কোনো তোয়ালে পাওয়া যায়নি। বাসায় গিয়ে ব্যাগ থেকে এক হাজার ডলার এবং দেড় ভরি ওজনের স্বর্ণের একটি ব্রেসলেট পাওয়া যায়নি বলে দাবি তার।

হোটেলের জেনারেল ম্যানেজার আবুল হোসাইন মিলন সংবাদকর্মীদের জানিয়েছেন, ঘটনার সময় তিনি হোটেলে উপস্থিত ছিলেন।
পর্যটক দম্পতির বিরুদ্ধে হাউজ কিপিং বয় তোয়ালে চুরির অভিযোগ তোলেন। হোটেল ডেস্কে থাকা কর্মকর্তারা ব্যাগ তল্লাশী করেন। পর্যটকের ব্যাগ থেকে কোনো জিনিস নেওয়া হয়নি।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer