প্রকাশিত: ০৬/০৭/২০২০ ৪:১৯ পিএম

বিশ্ব মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় ধরে ফাঁকা পড়ে আছে কক্সবাজার সমুদ্র সৈকত। নেই সৈকতে জেটস্কি বা গোসল করার অন্যান্য সামগ্রী। বেকার হয়ে পড়েছে সৈকত কেন্দ্রিক হাজারো ব্যবসায়ী ও কর্মচারী। এরই মাঝে আশার আলো দেখাচ্ছে সৈকতে ভেসে আসা স্বর্ণের বিভিন্ন গহনা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেটস্কির চালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও হকাররা খোঁজে বেড়ান স্বর্ণ। যা নতুন করে ভাবিয়ে তুলছে কক্সবাজারের মানুষকে।

সরজমিনে গিয়ে সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে দেখা যায়, ব্যস্ত সৈকতের হকার ও বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা নেমে পড়েছেন স্বর্ণের খোঁজে। দিন শেষে মিলছে স্বর্ণের আংটি, চেইন বা তার চেয়ে বেশি কিছু। কিন্তু রহস্যজনক কারণে অনেকে প্রকাশ করতে চাচ্ছেন না আসলে কি পাচ্ছেন তারা।

ব্যস্ত সৈকতের হকার ও বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা নেমে পড়েছেন স্বর্ণের খোঁজে
ডাব ব্যবসায়ী জসিম বার্তা২৪.কমকে বলেন, লকডাউনের প্রতিদিনই সৈকতে আসি স্বর্ণের খোঁজে। পেয়েছি দুইটি আংটি। এখনো খোঁজা অব্যাহত রেখেছি আরও স্বর্ণ পাওয়ার আশায়।

একই অবস্থা ক্ষুদ্র ব্যবসায়ী জাহাঙ্গীরের। তিনি বলেন, কিছুদিন আগে একটি আংটি পেয়েছি। পরে শুনি সেটি হিরার আংটি। ২৫ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছে একজন। লকডাউনে টাকাটা খুব কাজে আসছে। কাজ না থাকায় প্রতিদিন আসি সৈকতের বিভিন্ন পয়েন্টে।

গলার চেইন পেয়ে মহাখুশি রহিম উদ্দিন। তিনি বলেন, মূলত এগুলো বিভিন্ন সময় পর্যটকদের কাছ থেকে পড়ে গিয়ে থাকতে পারে। এটিতে অন্য কোন কারণ নেই।

পরিবেশবাদী সংগঠনের নেতা মোয়াজ্জেমের মতে, যদি এখানে স্বর্ণের রেনু হয়। তাহলে এটি আমাদের জন্য ভাল একটি সম্ভাবনার কথা। তবে আমাদের পুরো বিষয়টি খতিয়ে দেখা উচিত। না হলে এতো মানুষ কেন সৈকতে স্বর্ণের জন্য নামবে। সুত্র, বার্তা২৪

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...