প্রকাশিত: ২১/০৮/২০১৮ ৮:৪২ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার সমুদ্র সৈকতে ছিনতাইকারীর ছুরিকাঘাত ও মারধরে নারীসহ ১৩ পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে ছুরিকাঘাত করা হয়েছে।

ছুরিকাঘাতে আহত পর্যটকরা হলেন- শেখ পলাশ (২৫), মো. আরিফ (২৫), মুমিন (২০), মো. আমিন (১৯), মো. জহিরুল (১৪)। তারা সবাই কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২১ আগস্ট) বিকেল ৩টায় সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্টে এ ঘটনা ঘটে।

আহত আরিফ বাংলানিউজকে জানান, গত ১৯ আগস্ট (রোববার) কয়েকজন বন্ধু মিলে তারা কক্সবাজারে বেড়াতে আসেন। সেখানে তারা কেএম হাফিজুর রহমান নামে এক আত্মীয়ের বাসায় ওঠেন। মঙ্গলবার দুপুর তারা সৈকত থেকে গোসল করে বাসায় ফেরার পথে কবিতা চত্বরে ছিনতাইকারীর কবলে পড়েন।

এসময় ছিনতাইকারীরা তাদের কাছে থাকা পাঁচটি মোবাইল, দু’টি স্বর্ণের চেইন ও নগদ টাকাসহ প্রায়ই আড়াই লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করেন আহতরা।

কেএম হাফিজুর রহমান বলেন, এ ঘটনা পুলিশকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।

কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর-সার্কেল) আদিবুল ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনা শুনে কবিতা চত্বরে পুলিশ পাঠানো হলে সেখানে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer