প্রকাশিত: ০২/০৫/২০২১ ৫:৪৪ পিএম

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে ভেসে এসেছে আরও একটি মৃত তিমি। নিয়ে ২২ দিনের মাথায় একই স্থানে ভেসে এলো তিনটি মৃত তিমি।

রোবার (২ মে) বেলা তিনটার দিকে তৃতীয় মৃত তিমিটি ঠিক দ্বিতীয়টির স্থানে ভেসে আসে বলে জানিয়েছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা।

তিনি প্রতিবেদককে জানান, ভেসে আসা তৃতীয় মৃত তিমিটি আগের গুলো চেয়ে ছোট। এর আকার ২০-২২ ফুট মতো। তবে মাথা ও লেজ নেই। এটি পঁচে প্রায় গলে গেছে। ধারণা করা হচ্ছে এটি কমপক্ষে ২০-২৫ দিন আগে এবং গভীর সাগরে মারা গেছে।
এই মৃত তিমিটিও অন্য দুইটির মতো পুঁতে ফেলা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা।

উল্লেখ্য, ৯ ও ১০ এপ্রিল হিমছড়ি সমুদ্র সৈকতের দুটি বৃহতকার মৃত তিমি ভেসে এসেছিলো। সেগুলো একই স্থানে পুঁতে ফেলা হয়েছিলো। সিবিএন

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...