ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/১০/২০২৬ ৮:১৬ এএম

কক্সবাজার সরকারি কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে মাস্টার্সে ৫ টি বিষয় খোলার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অনুমোদন পাওয়া বিষয়গুলো হলো— ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা।

​শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখার এক বিজ্ঞপ্তিতে এই অনুমোদন প্রদান করা হয়। ৪ অক্টোবর স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, কলেজের অধ্যক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। উপপরিচালক ড. জন্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এই আদেশের মাধ্যমে কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা উল্লিখিত ৫টি বিষয়ে মাস্টার্সে পড়াশোনার সুযোগ পাবে।

এর আগে মাস্টার্সে ৮ টি বিষয়ে পড়াশোনার সুযোগ ছিলো এ নিয়ে মোট ১৩ টি বিষয়ে পড়াশোনার সুযোগ তৈরী হবে।

পাঠকের মতামত

টেকনাফে দুই প্রাথমিক বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

কক্সবাজারের টেকনাফে নির্ধারিত সময়ের আগেই স্কুল বন্ধ করে দেওয়া, ক্লাসে অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...