প্রকাশিত: ২৩/০৭/২০১৯ ৭:৪১ এএম , আপডেট: ২৩/০৭/২০১৯ ৭:৪২ এএম

ডেস্ক রিপোর্ট
কক্সবাজার সমুদ্র সৈকত থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে কয়েকজন ভ্রমণকারীর তথ্যে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ওই নবজাতকের মৃতদেহ উদ্ধার করে।

তার আগে সৈকতে ভ্রমণের সময় ট্যুরিষ্ট পুলিশ ভবনের পেছনে নতুন নির্মিত জিওটিউবের উপরে একটি কাগজের কাটন দেখতে পান কয়েকজন যুবক। ওই সময় ওই কাটনটি খুলে দেখতে পায় নবজাতকের মৃতদেহ।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিষ্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফখরুউদ্দিন। তিনি জানান, কে বা কারা এই শিশুর মৃতদেহটি রেখে যান। বিকেলে কয়েকজন যুবকের তথ্যের ভিত্তিতে মৃতদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশকে দেয়া হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, নবজাতকের মৃতদেহটি উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় দাফন করা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...