উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/০১/২০২৫ ৯:৪১ এএম , আপডেট: ১০/০১/২০২৫ ৯:৪২ এএম

কক্সবাজার সমুদ্রসৈকতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক এক কাউন্সিলরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের কাছে এ ঘটনা ঘটে।

নিহতের পকেটে একটি এনআইডি কার্ড পাওয়া গেছে। এনআইডিতে থাকা তথ্য মতে নিহতের নাম গোলাম রব্বানী। তিনি খুলনা সিটি করপোরেশনের দৌলতপুরের দেয়ানা উত্তর পাড়ার মো. গোলাম আকবরের ছেলে।

নিহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া অটোরিকশা চালক আব্দুস সালাম বাবু জানান, সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রিজের পাশে একটি গুলির শব্দ শুনতে পাই। কিন্তু কে মেরেছে দেখতে পাইনি। তখন চোখে পড়ে এক ব্যক্তি ঢলে পড়ছে। এরপর গুলিবিদ্ধ ব্যক্তিকে তাৎক্ষণিক উদ্ধার করে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসি।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালে আনার পর পকেট থেকে জাতীয় পরিচয়পত্র দেখে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। নিহত গোলাম রাব্বানী খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। তিনি অনেক বছর ধরে কক্সবাজারে অবস্থান করে ব্যবসা-বাণিজ্য করছেন। মহেশখালীতে চিংড়ি চাষের ব্যবসা রয়েছে তার।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, গোলাম রব্বানী খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর। গত ৫ আগস্ট সরকার পতনের পর এলাকা থেকে তিনি পলাতক রয়েছেন।

তিনি আরও জানান, মোটরসাইকেল আরোহী হঠাৎ এসে এই ব্যক্তিকে গুলি করে। মাথার এক পাশ দিয়ে গুলি প্রবেশ করে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...