প্রকাশিত: ০৮/১২/২০১৬ ৯:৩২ পিএম , আপডেট: ০৮/১২/২০১৬ ৯:৪৫ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কক্সবাজার সমুদ্র সৈকত সুরক্ষা এবং সহজে সমুদ্রের নৈসর্গিক সৌন্দর্য্য উপভোগের সুবিধার্থে ৮০ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার-টেকনাফ-সাবারাং মেরিন ড্রাইভ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী আজ তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য সেলিনা বেগমের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ১ম পর্যায়ে ২৪ কিলোমিটার (কলাতলি থেকে ইনানি) ও ২য় পর্যায়ে ২৪ কিলোমিটার (ইনানি থেকে সিলখালী) মেরিন ড্রাইভ নির্মাণ সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, ৩য় পর্যায়ে অবশিষ্ট ৩২ কিলোমিটার (সিলখালী-টেকনাফ-সাবারাং) মেরিন ড্রাইভ নির্মাণ কাজ চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, এছাড়া বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার পর্যটন আকর্ষণ বগালোক ও কেওক্রাডং-এ যাতায়াত সহজ করার লক্ষ্যে ১৭ কিলোমিটার দীর্ঘ রুমা-বগালোক-কেওক্রাডং সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
– কালেরকন্ঠ

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer