প্রকাশিত: ১০/০৯/২০২০ ৭:৪৮ এএম

ইমাম খাইর, কক্সবাজার
কক্সবাজার সদর হাসপাতালে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন চকরিয়া উপজেলার খুটাখালীর বাসিন্দা অধ্যাপক মাওলানা ফরিদুল ইসলাম।

বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তীব্র শ্বাসকষ্ট নিয়ে গত ২ সেপ্টেম্বর থেকে আইসিইউতে ভর্তি ছিলেন অধ্যাপক ফরিদ। তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

তিনি পার্বত্য জেলা বান্দরবানের লামা ফাজিল (ডিগ্রি) মাদরাসার সহযোগী অধ্যাপক (বাংলা)। সাংসারিক জীবনে তার ৩ ছেলে ১ মেয়ে সন্তান রয়েছে।

অধ্যাপক মাওলানা ফরিদুল ইসলাম সাবেক বহলতলী বাসিন্দা, বর্তমান মধ্য মেদাকচ্ছপিয়া নিবাসী মরহুম ইসলাম আহমেদের ছেলে। তিনি তুখোড় ছাত্র নেতা ছিলেন।

আজ আসর নামাজের পর মেদাকচ্ছপিয়া অঙ্গীকার মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মোঃ নাসির উদ্দিন।

অধ্যাপক মাওলানা ফরিদুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ওমর হামজা, ইউপি চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান, প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষে সাংবাদিক ইমাম খাইর।

তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা, শোকাহত স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...

উখিয়ায় ইয়াবা উদ্ধার নিয়ে রহস্য, পুলিশের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। কক্সবাজারের উখিয়ার খ্যাংখালী স্টেশন পেরিয়ে কিছুটা সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামায় ...