প্রকাশিত: ৩০/০৫/২০২০ ৭:১৫ এএম

মহিউদ্দিন মাহী::mede
বর্তমানে মহামারি ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত রোগিদের চিকিৎসা দিতে যাওয়া ফ্রন্টলাইনের প্রথম সারির যোদ্ধা ১৩ জন নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই কক্সবাজার সদর হাসপাতালে কর্মরত।

শুক্রবার (২৯ মে) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সদরের ৫৪ পজিটিভ শনাক্তদের মধ্যে ১৩ জনই সদর হাসপাতালের নার্স। এছাড়াও কক্সবাজার সিভিল সার্জন অফিসের গণ্যমাধ্যমে তথ্য-উপাত্ত দেয়ার জন্য নিয়োজিত ডা. সনম বড়ুয়াও করোনা টেষ্টে ‘পজিটিভ’ হয়েছেন। তিনি সহকারী সিভিল সার্জন হিসেবে কর্মরত ছিলেন।

কক্সবাজার মেডিকেল কলেজের নির্ভরযোগ্য একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ১৩ জন নার্স শনাক্তের বিষয়টি নিয়ে কক্সবাজার সদর হাসপাতালের আরপি ও মেডিসিন বিশেষজ্ঞ ইয়াসিন আরফাত জানান, নার্সের মধ্যে যারা আক্রান্ত হয়েছেন তারা অনেকেই সদ্য যোগদান করা। সরকারী ভাবে নিয়োগ পেয়ে অনেক নার্স কাজে যোগ দিয়েছেন। আবার কেউ কেউ পুরাতন নার্সও আছেন। যারা সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কর্মরত ছিলেন।

যদিও বিষয়টি নিয়ে ডা. ইয়াসিন আরফাত বিস্তারিত জানাতে পারেননি। সুত্র: কক্সবাজার ভিশন

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer