প্রকাশিত: ২০/০৭/২০১৯ ৬:৩৯ পিএম , আপডেট: ২০/০৭/২০১৯ ৬:৩৯ পিএম

ডেস্ক রিপোর্ট::
কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগকে সংস্কার করে আধুনিক ও বিশ্বমানের করা হয়েছে বলে দাবি করেছেন সংশ্নিষ্টরা। আন্তর্জাতিক কমিটি অব দ্য রেডক্রস-আইসিআরসি এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ১১ কোটি টাকা ব্যয়ে হাসপাতালের জরুরি বিভাগ ঢেলে সাজানো হয়েছে। এতে যুক্ত করা হয়েছে আধুনিক চিকিৎসা সরঞ্জাম। এ ছাড়া চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে করে রোগীরা সর্বোচ্চ সেবা পান।

শনিবার সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে জরুরি বিভাগের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে নতুন বিভাগের উদ্বোধন করেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এ সময় তিনি বলেন, কক্সবাজারের মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকার ইতিমধ্যে নানা প্রকল্প নিয়েছে। আইসিআরসি কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগকে সংস্কার করে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। এই হাসপাতালের মাধ্যমে বিশ্বমানের চিকিৎসা সেবা পাবেন এখানে আশ্রয় নেওয়া ১১ লাখ রোহিঙ্গাসহ স্থানীয় জনগোষ্ঠী।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইসিআরসির বাংলাদেশ প্রতিনিধি জেরার্ড পেট্রিকনেট। তিনি বলেন, কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গাদের চিকিৎসা সেবার মান উন্নত করতে আইসিআরসি কাজ করছে।

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আইসিআরসি কপবাজার অফিস প্রধান সাবরিনা ডিনংক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান, রেডক্রিসেন্ট কর্মকর্তা ছৈয়দ আলী নাসির খালেকুজ্জামান, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নোবেল কুমার বডুয়া, পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির প্রমুখ। সুত্র:সমকাল

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...