প্রকাশিত: ১২/০৭/২০১৮ ৭:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক- কক্সবাজার শহরের ঝিলংজা বিজিবি ক্যাম্প এলাকায় সাহাব উদ্দিন (১৩) নামের ৪র্থ শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে হত্যা করা হয়েছে। ঘাতককে আটক করে গণপিটুনির পর পুলিশের কাছে সোর্পদ করেছে ক্ষুদ্ধ জনতা।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে এঘটনা ঘটে। লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত সাহাব উদ্দিন ঝিলংজা পশ্চিম চৌধুরী পাড়া,সাব মেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন এলাকার ফয়জুল হুদা ছেলে ও লারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র।

বুধবার বিকাল সাড়ে ৪টায় লারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় যথারীতি ছুঠি হয়। স্কুল থেকে ফেরার সময়
একই স্কুলের ছাত্র সোহাগ, মনি, বাবুলীকে বালি নিক্ষেপ করে সাহাব উদ্দিন। ঘটনাটি দুর থেকে দেখেন দক্ষিন সাহিত্যিকা পল্লী বিজিবি ক্যাম্প এলাকার (বিজিবি ক্যাম্প ফরেস্ট অফিসের দক্ষিনে বাড়ি) মাসুদের ছেলে মো. শফি ।

ওই সময় মো. শফি স্কুল ছাত্র সাহাবউদ্দিনকে ধাওয়া করে। এতে মাটিতে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় শিশু সাহাব উদ্দিনকে বিকাল ৫টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে মো. শফিকে ক্ষুদ্ধ জনতা আটক করে গনপিটুনি দেয়ার পর সদর থানা পুলিশের নিকট সোর্পদ করা হয়।

ঘাতক মো. শফি শহরের আইবিপি মাঠে শ্রমিকের কাজ করতো। শিশু সাহাব উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং) মো. মাইন উদ্দিন জানান, শিশু সাহাব উদ্দিনের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার ব্যাপারে নিহতের বড় ভাই মো, ইসমাইল বাদী হয়ে ঘাতক মো. শফির বিরুদ্ধে হত্যা মামলার এজাহার দায়ের করেছেন।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...