প্রকাশিত: ২২/১০/২০১৮ ১০:৫৭ পিএম , আপডেট: ২২/১০/২০১৮ ১০:৫৭ পিএম

প্রেসবিজ্ঞপ্তি::
কক্সবাজার শহর জাসদের জরুরী সভা অনুষ্টিত হয়েছে। ২২ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে জেলা জাসদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার শহর জাসদের সভাপতি মোঃ হোসাই মাসুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসদের সংগ্রামী সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল ও সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ।
এ সময় জেলা জাসদের সভাপতি বলেন, জাসদকে সাংগঠনিক ভাবে গতিশীল করার লক্ষ্যে শহর জাসদের নেতাকর্মীদের সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে। তারই ধারাবাহিকতায় সর্বসম্মতিক্রমে কক্সবাজার শহর জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে নূর আহমেদ এবং ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পদক হিসাবে প্রদীপ দাশ কে দায়িত্ব অর্পন করা হয়। তবে পূর্বের সাধারণ সম্পাদক আজিজুল হক আজিজ বহাল থাকবে। পরে আগামী ৩১শে অক্টোবর জাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শহর জাসদের উদ্যোগে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
উক্ত জরুরী সভায় উপস্থিত ছিলেন জেলা জাসদের দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাহাদুর, কক্সবাজার শহর জাসদের সহ-সভাপতি সাংবাদিক এম. আমান উল্লাহ, মহেশখালী উপজেলা জাসদের আহ্বায়ক আশরাফুল করিম নোমান, পরিতুষ বড়ুয়া, প্রবাল পাল, বিল্পব বড়ুয়া, আবু তৈয়ব, ইব্রাহীম পুতু, হাসান, আবুতাহের, মহেশখালী উপজেলা জাসদের আহ্বায়ক কমিটির সদস্য অলিউল্লাহ ও শ্রমিক নেত শফি উল্লাহসহ প্রমুখ।

পাঠকের মতামত

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে ৭ জন গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ...

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer