বাসর রাতে ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুরে রাতে স্ট্যান্ড ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমেদ আনাস বাপ্পি (২২) নামের এক ...

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সংগীতাঙ্গনের দুই পরিচিত মুখ প্যাড ও পার্কাসন বাদক হানিফ এবং প্যাড বাদক পার্থ গুহ। মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তারা প্রাণ হারায়। শনিবার (১৩ মার্চ) ভোর ৫টার দিকে চট্টগ্রামের মীরসরাই এলাকায় দুর্ঘটনায় পরে তাদের বহনকারী মাইক্রোবাসটি। জানা যায়, কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের মীরসরাই এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি লরি তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
গাড়িতে থাকা তরুণ সংগীতশিল্পী বিউটি খান, নন্দন, রাহাত, পাপ্পু এবং তাওহীদও মারাত্মক আহত হয়েছেন। এদের মধ্যে বিউটি খানের অবস্থা আশঙ্কাজনক।
পাঠকের মতামত