ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০২/২০২৫ ৭:৫৮ এএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাসের ধাক্কায় জায়েদ হাসান সাকিব নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে আমিরাবাদ রাজাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়ার তেল ব্যবসায়ী আবদুল মন্নানের ছেলে।

জানা গেছে, বেপরোয়া গতির ঈগল বাসটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলের পেছনে ধাক্কা লাগে। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সাকিব। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছিল। নিহতের লাশ হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেছে। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...