ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৮/২০২৩ ৯:৪৭ এএম

মোটরসাইকেলের টায়ারের ভেতরে বিশেষ কায়দায় মাদক পরিবহন করতেন মোহাম্মদ ইউনুস। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন
মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন করতেন ইউনুস। আর টিকটক ভিডিও তৈরি করতে কক্সবাজার ভ্রমণের আড়ালে নিজেই চালান করতেন ইয়াবা। মাদক পরিবহন করতেন মোটরসাইকেলের টায়ারের ভেতরে বিশেষ কায়দায়। এভাবে তিন বছর পার করার পর, অবশেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জালে ধরা পড়েছেন তিনি।

ঢাকা মেট্রো উত্তর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে প্রচারণা চালাতেন মোহাম্মদ ইউনুস। একইভাবে টিকটকেও সচেতনতার বাণীও দিতেন তিনি। টিকটকে তার অনুসারী ৩০ লাখের বেশি। তবে টিকটক ভিডিও বানানোর আড়ালে ইউনুস নিজেই মাদক ব্যবসায়ী। কক্সবাজারসহ বিভিন্ন সীমান্ত এলাকায় ভিডিও বানানোর নামে ভ্রমণে যান। ঢাকায় ফেরার পথে নিয়ে আসেন মাদকের বড় চালান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, তিন বছর ধরে এই কারবারে জড়িত ইউনুস।

মেহেদী হাসান আরও জানান, নিজের মোটরসাইকেলের টায়ারের ভেতর তুলা ঢুকিয়ে তার মধ্যে ছোট বেলুন ভরেন ইউনুস। ওই বেলুনেই থাকে ইয়াবা। মাদক ব্যবসায় জড়িত আরও কয়েকজন টিকটকারের তথ্য রয়েছে অধিদপ্তরের কাছে।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer