প্রকাশিত: ২২/০৭/২০২০ ১০:২৫ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী::
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বুধবার ২২ জুলাই ২৯৬ জনের স্যাম্পল টেস্টের মধ্যে কক্সবাজার জেলায় ১০, বান্দরবান জেলায় ২ জন, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১, বাঁশখালীতে ১, রোহিঙ্গা শরনার্থী ২ এবং আগে পজেটিভ হওয়া ১ জন পুরাতন রোগীর টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

একইদিন বাকী ২৭৯ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

বুধবার ২২ জুলাই ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া কক্সবাজার জেলার ১০ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৬ জন, উখিয়া উপজেলায় ১ জন, চকরিয়া উপজেলায় ১ জন ও মহেশখালী উপজেলায় ২ জন করোনা রোগী সনাক্ত করা হয়।

ll
এনিয়ে, কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা মোট ৩১৯৭ জনে পৌঁছেছে। বুধবার ২১ জুলাই পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা ভাইরাস এর নমুনা টেস্ট করা হয়েছে মোট ২৪১৩৬ জনের।

কক্সবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুও থেমে নেই। ২২ জুলাই পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ৫০ জন মৃত্যুবরণ করেছে। যারমধ্যে, কক্সবাজার সদর উপজেলায় ২৪ জন, রামু উপজেলায় ২ জন, চকরিয়া উপজেলায় ৬ জন, পেকুয়া উপজেলায় ১ জন, মহেশখালী উপজেলায় ১ জন, কুতুবদিয়া উপজেলায় ২ জন, উখিয়া উপজেলায় ৭ জন ও টেকনাফ উপজেলায় ৭ জন। অর্থাৎ আক্রান্ত, মৃত্যু কোন দিক থেকেই কক্সবাজারের মোট ৮ টি উপজেলার একটি উপজেলাও বাদ নেই।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...