প্রকাশিত: ২৬/০৭/২০১৮ ৭:২৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১৪ এএম

সোয়েব সাঈদ, রামু

কক্সবাজার পৌর নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে জয়লাভ করেছেন রামুর দুই কৃতিমুখ শাহেনা আকতার পাখি ও ইয়াছমিন আকতার। এদের মধ্যে শাহেনা আকতার পাখি কক্সবাজার পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডে এবং ইয়াছমিন আকতার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে জয়ী হয়েছে।

১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নব নির্বাচিত কাউন্সিলর শাহেনা আকতার পাখি রামুর খুনিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবদুল গনি সওদাগরের মেয়ে। তিনি কক্সবাজার পৌর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নব নির্বাচিত কাউন্সিলর ইয়াছমিন আকতার খুনিয়াপালং ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুর রহমান সওদাগরের মেয়ে। তাঁর মা নুর নাহার বেগম খুনিয়াপালং ইউনিয়ন পরিষদে একাধিকবার সদস্য নির্বাচিত হয়েছিলেন। ইয়াছমিন আকতার কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প চৌধুরীপাড়া এলাকার সুপরিচিত মরহুম ডা. খলিলুর রহমানের পুত্র নুরুল হুদা চৌধুরীর সহধর্মীনি। বিগত পৌর নির্বাচনেও ইয়াছমিন আকতার প্রতিদ্বন্ধিতা করেছিলেন।

উল্লেখ্য রামুর মেয়ে হলেও বৈবাহিক সূত্রে সফল এ দুই নারী বর্তমানে কক্সবাজার শহরের বাসিন্দা। কক্সবাজার পৌর নির্বাচনে তাদের জয়ের খবরে রামুতেও বিরাজ করছে উৎসব আমেজ। সবার প্রত্যাশা তাঁরা যেন নিজেদের সততা, আদর্শ ও কর্মদক্ষতা দিয়ে মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেন।

এদিকে বহুল কাংখিত নির্বাচনে জয়ী নারী কাউন্সিলর শাহেনা আকাতার পাখি ও ইয়াছমিন আকতার শিক্ষা, জনবান্ধব, সন্ত্রাসমুক্ত ও উন্নয়নশীল পৌরসভা গঠনের কাজ করার দৃঢ় অঙ্গীকার করেছেন এবং তাদের বিপুল ভোটে নির্বাচিত করায় সর্বস্তুরের জনতার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer