ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৮/২০২৬ ৮:৫১ এএম

কক্সবাজার থেকে বিলাসবহুল প্রাডো জিপে রাজধানী ঢাকায় যাওয়ার পথে ইয়াবার বড় একটি চালান জব্দ করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ডিবি জানায়, প্রায় তিন লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ১৫ কোটি টাকা।

গতকাল সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার বিশাল এই চালান জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার ফয়সাল হোসেন (২৫) ও একই এলাকার গাড়িচালক আমান উল্লাহ (৩৫)। তবে গাড়িটি কার বা কারা এই চালান পাঠাচ্ছিল তা তাৎক্ষণিক জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শামছুল আলম শাহ বলেন, ইয়াবার বড় একটি চালান রাজধানীতে যাবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগুরঝুলি এলাকায় অবস্থান নেয় ডিবির একটি দল। এক পর্যায়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সাদা রঙের একটি প্রাডো জিপ থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির ভেতরে থাকা একটি লাগেজের সন্ধান পান ডিবি সদস্যরা। পরে লাগেজটি খুলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার সংখ্যা প্রায় তিন লাখ। এর আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা।

ইয়াবা জব্দের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক সময়ে এ মহাসড়কে উদ্ধার হওয়া ইয়াবার এটিই বড় চালান। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। পুলিশ সুপার বলেন, এত বড় ইয়াবা চালানের সঙ্গে নিশ্চয়ই সংঘবদ্ধ চক্র জড়িত আছে। উদ্ধার হওয়া প্রাডো গাড়িটির মালিকানা যাচাই করতে রেজিস্ট্রেশন-সংক্রান্ত তথ্য যাচাই করা হবে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ইয়াবা চালানের সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তথ্য নেওয়া হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer