প্রকাশিত: ০৮/১২/২০১৮ ৫:০৩ পিএম

চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন চর পাথরঘাটা এলাকা থেকে ১৯ হাজার ১০০ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আটক ব্যক্তির নাম মোঃ ইব্রাহীম খলিল (৩৩)। তার বাড়ি খুলনার সদর থানায়।

আজ শনিবার (৮ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে তাকে আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে মাইক্রোবাস যোগে কক্সবাজার থেকে একটি বাস বিপুল পরিমাণ ইয়াবা সহ চট্টগ্রামের দিকে আসছে।

এই তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল চর পাথরঘাটা গ্রামে কর্ণফূলী সিএনজি এন্ড ফিলিং ষ্টেশনের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি চেকপোস্ট স্থাপন করে।

এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ১ টি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা গাড়িটিকে থামানোর সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে র‌্যাব গাড়িটি আকট করে।

এসময় ইব্রাহিম খলিলকে আটক করা হয়। মাইক্রোবাস তল্লাশি চালিয়ে ১৯,১০০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

আটক ব্যক্তিকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মাশকুর রহমান।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...