ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/১২/২০২৪ ১০:৩১ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কক্সবাজারে সড়ক অবরোধ ও থানা ঘেরাও করেছেন। রাত ১১টা থেকে এখন পর্যন্ত এই কর্মসূচি চলমান রয়েছে।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয় তার ফেসবুক একাউন্টে শহীদ আবু সাঈদকে নিয়ে কটূক্তি করে ভিডিও পোস্ট করার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শহরের থানা সড়কের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখেন।

ওই সময় বিভিন্ন জ্বালাময়ী স্লোগান দিতে থাকেন।
ছাত্র নেতাদের দাবি, কক্সবাজার শহরে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।

এ সময় প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আন্দোলন চলাকালীন থানার প্রধান গেটে তালা লাগিয়ে দেয় ছাত্ররা।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খানের বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...
Single Page Footer