প্রকাশিত: ২৩/০৫/২০১৮ ৫:৪২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৪ এএম

উখিয়া নিউজ ডটকম : ধীরে ধীরে বেড়েছে যানবাহন ও জনসংখ্যা; পাশাপাশি বাড়ছে দুর্ঘটনাও। কক্সবাজার-টেকনাফ সড়কে বর্তমানে মারাত্মক ঝুঁকি বেড়েছে, জনসংখ্যা বেড়ে অতিরিক্ত মাত্রায় যানবাহন ও পণ্য পরিবহনের কারণে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও বাড়ছে না সড়ক সম্প্রসারণের কাজ।

উল্লিখিত সড়কটি স্বাধীনতার পর নির্মিত হলেও এই সংকীর্ণ সড়ক বিভিন্ন সময়ে সংস্কার হয়েছে। কিন্তু মোটেও সম্প্রসারণের কাজ হয়নি। গত জোট সরকারের আমলে বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্যিক চুক্তি সম্পাদন হয়। টেকনাফে নির্মিত হয় বাণিজ্যিক বন্দর। পাশাপাশি সেন্টমার্টিন আকর্ষণীয় টুরিজম স্থানের ব্যাপক অবকাঠামো নির্মিত হওয়ার পর থেকে কক্সবাজার-টেকনাফ সড়ক যানবাহন চলাচল বাড়তে থাকে। পাশাপাশি রাজস্ব আদায় লক্ষমাত্রা ছাড়িয়ে যেতে থাকলেও এ অঞ্চলের এই গুরুত্বপূর্ণ সড়কটি সম্প্রসারণের কোন উদ্যোগ নেওয়া হয়নি।

এদিকে সম্প্রতি মিয়ামনার সেনাবাহিনীর পাশবিক নির্যাতনে বাংলাদেশে পালিয়ে এসেছেন ১০ লক্ষাধিক রোহিঙ্গা। আন্তর্জাতিক সংস্থার জরিপে ১১ লাখ ৩ হাজার ২৯২ জন। নিবন্ধিত রোহিঙ্গা উখিয়া-টেকনাফের ১২ অস্থায়ী ক্যাম্পে বসবাস করছে। স্থানীয় ও রোহিঙ্গাসহ এই দুই উপজেলায় ১৬ লাখ মানুষের বসবাস।

বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনঅধ্যুষিত এলাকা উখিয়া-টেকনাফ। নির্যাতিত এসব রোহিঙ্গার ভরণ-পোষণ, খাদ্য সরবরাহ সার্বিক সাহায্যে নিয়োজিত এসব এনজিও সংস্থা ও দুই উপজেলার আইনশৃংখলা বাহিনী তদারকিতে ব্যবহার হচ্ছে ৫ হাজারের অধিক যানবাহন ও মালবহন গাড়ি। সব মিলিয়ে বর্তমানে উখিয়া-টেকনাফে প্রতিদিন চলাচল করছে ১০ হাজারের মতো যানবাহন, এ নিয়ে উখিয়া ও টেকনাফের স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। তাদের ছেলে-মেয়ে সঠিক সময়ে স্কুল-কলেজে যেতে নানাভাবে বিপদের সম্মুখীন হচ্ছে। কারণ হিসেবে বাড়ছে দুই উপজেলায় সড়ক দুর্ঘটনা।

সড়কের অবস্থা : কক্সবাজারের লিংক রোড থেকে টেকনাফ পর্যন্ত সড়কে গর্ত, খানা-খন্দক, অত্যন্ত আঁকাবাঁকা উঁচুনিচু রাস্তা তাতে সড়ক ও জনপথ বিভাগের সতর্ক বোর্ডে সংকেত দেওয়া নেই। এছাড়াও রাস্তার দুই পাশে সড়কের উপর বিভিন্ন ভাসমান দোকানঘর। সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ১০টির অধিক স্থানে তীব্র যানজট লেগেই আছে। এরমধ্যে মরিচ্যা, কোটবাজার, উখিয়া সদর, কুতুপালং, বালুখালী, থাইংখালী, পালংখালী, টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা সহ প্রধান সড়কের বিভিন্ন স্থানে।
বর্তমানে কক্সবাজার-টেকনাফ সড়কটি ঝুঁকিপূর্ণ; এর মধ্যে চলতি বর্ষা মৌসুমে নানা ধরনের দুর্ঘটনার আশংকা করছেন অভিজ্ঞরা। তবে দুর্ঘটনার কবলে পড়ে রাস্তা প্রতিবন্ধকতা নিরসনে সেনাবাহিনীর বিভিন্ন উন্নত মানের ক্যারাইং মওজুদ রেখেছে। তবে এমন কোনো দিন নেই উখিয়া-টেকনাফ সড়কে ছোট বড় মালবাহী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ছে  না।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer