ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৯/২০২২ ৭:০৬ পিএম

কক্সবাজারের টেকনাফে ট্রাকচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ার আবুল কালামের স্ত্রী ফাতেমা আক্তার (১৯) এবং তার দুই মাস বয়সী ছেলে মো. আসওয়াত।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহেদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই জাহেদ বলেন, দুপুরে লম্বাবিল এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী একটি অটোরিকশাকে একই দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পালংখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক এক নারী ও তার শিশু সন্তানকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। তবে গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

পাঠকের মতামত

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা ...

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...
Single Page Footer