প্রকাশিত: ১০/০৪/২০২১ ১১:২৩ পিএম

কক্সবাজার জেলায় সর্বশেষ ২৪ ঘন্টায় ৭৩ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।

তাদের মধ্যে নতুন করোনা শনাক্ত হয়েছে ৬২ জনের। ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে ১১ জনের। ৩ জন বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকের করোনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ এসেছে।
শনিবার কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে ৪৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৩৭৮ জনের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এ তথ্য জানিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির।
তিনি জানান, নতুন শনাক্ত হওয়া করোনা আক্রান্ত রোগীদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ৪১ জন, রামুর বাসিন্দা ৩ জন, উখিয়ার বাসিন্দা ৩ জন, টেকনাফের বাসিন্দা ৭ জন, চকরিয়ার বাসিন্দা ৪ জন ও মহেশখালীর বাসিন্দা ১ জন।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer