প্রকাশিত: ১৬/০৬/২০২২ ১:৫৩ পিএম

ইমাম খাইর, কক্সবাজার
কক্সবাজার জেল সুপার মোঃ নেছার আলমকে শরীয়তপুর জেলা কারাগারে বদলী করা হয়েছে।
একই পদে আসছেন পাবনা জেলা কারাগারের সুপার মো. শাহ আলম খান। বৃহস্পতিবার (১৬ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা স্বাক্ষরিত সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখার স্মারক নং-৫৮.০০.০০০০.০৮৪.১৯.০০২.২২.২৩৫ প্রজ্ঞাপন সুত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কারা অধিদপ্তরের প্রস্তাবনার আলোকে একই প্রজ্ঞাপনে ১১ জন জেল সুপারকে নতুন কর্মস্থলে বদলী করা হয়েছে। ২০২০ সালের ২২ সেপ্টেম্বর গাজীপুর জেলা কারাগার থেকে বদলী হয়ে কক্সবাজার জেলা কারাগারে আসেন মোঃ নেছার আলম।
তিনি সুনামগঞ্জে জেলার দিরাই থানার গছিয়া গ্রামের মরহুম ফরিদ উদ্দিনের ছেলে।
১৯৯৯ সালের ১৫ জুলাই ডেপুটি জেলার হিসেবে তিনি যোগ দেন। জেল সুপার হিসাবে কক্সবাজার জেলা কারাগার মোঃ নেছার আলমের দ্বিতীয় কর্মস্থল।
এখানে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে। এ সম্পর্কে বেশ কিছু গণমাধ্যমে সংবাদ হয়।

পাঠকের মতামত

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer