ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৩/২০২৫ ৯:২৬ পিএম

বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র তৈরির উদ্দেশে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যাওয়া ৬ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে মাগুরা ডিবি পুলিশ। শনিবার (১ মার্চ) তাদেরকে নিজ নিজ ক্যাম্পে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- সানাউল্লাহ, আইয়ুব, রাজিদা, হারেজ, আরজ এবং এরফান। তারা কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন ক্যাম্পের শরণার্থী বলে পুলিশ জানিয়েছে।

মাগুরা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মাগুরা-ফরিদপুর সড়কের ওয়াপদা বাজার এলাকায় পরিবহণ তল্লাশিকালে ওই ৬ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে রোহিঙ্গা নাগরিক সানাউল্লাহ কক্সবাজারের বালুখালীর শরণার্থী।

ইতোমধ্যে তিনি রোহিঙ্গা পরিচয় গোপন করে বান্দরবানের নাইক্ষ্যাংছড়ি মোদ্রামাঘোনা এলাকার বাসিন্দা হিসাবে বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। নতুন আরও ৫ রোহিঙ্গা নাগরিকের পরিচয়পত্র তৈরি করে দিতেই সানাউল্লাহ তাদেরকে নিয়ে যশোর যাচ্ছিলেন। পথে মাগুরায় ডিবি পুলিশের হাতে আটক হয়।

মাগুরা ডিবির ওসি অসিত কুমার রায় বলেন, যথাযথ আইনী ব্যবস্থা শেষে আটক ৬ রোহিঙ্গাকে নিজ নিজ ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়, সমন্বিত ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার বাজার, স্টেশন এলাকা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ...

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে ৭ জন গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ...

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...
Single Page Footer