প্রকাশিত: ১৫/০৬/২০২২ ৯:১৪ এএম


দুর্নীতি ও অর্থ লোপাটের অভিযোগের ভিত্তিতে কক্সবাজার জেলা কারাগারে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিনের নেতৃত্বাধীন একটি টিম এই অভিযান চালায়। অভিযানে কারা হাসপাতাল ও কারাগারের ক্যান্টিন সরেজমিন পরিদর্শনের পাশাপাশি প্রয়োজনীয় কিছু রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান দুদক কর্মকর্তা। অভিযানে দুদক কর্মকর্তা কারা হাসপাতাল,ক্যান্টেইন,মোবাইলের ব্যবহার বিষয়ে বেশ কিছু কাগজ পত্র পর্যালোচনা করেছে। এছাড়া জেল সুপার নেছার আলমের বক্তব্যও রেকর্ড করা হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) মুহাম্মদ আরিফ সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার নেছার আলমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এগুলো হলো জেলা কারা হাসপাতালে অর্থের বিনিময়ে সুস্থ আসামিদের থাকার সুযোগ দেওয়া, দৈনিক ৮০ হাজার টাকার বিনিময়ে সরকারি মোবাইল ফোন ভাড়া দেওয়া এবং অধিক মূল্যে পণ্য বিক্রি

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...