প্রকাশিত: ২০/১০/২০১৮ ১:২৯ এএম

উখিয়া নিউজ ডটকম : 


কক্সবাজার সরকারি কলেজে অনার্স কোর্সে যুক্ত হলো বিজ্ঞানের আরো তিনটি বিষয়। পদার্থবিদ্যা, রসায়ন ও প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স কোর্স চালুর অনুমতি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে করে চলতি ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ হতে উক্ত বিষয় সমূহে রিলিজ স্লিপের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। এ তিনটি বিষয়সহ কক্সবাজার সরকারি কলেজে মোট ১৩ টি বিষয়ে অনার্স কোর্স বর্তমানে চালু রয়েছে। এতদিন বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র উদ্ভিদবিদ্যা ও গণিত এ দু’টি বিষয়ে অনার্স কোর্স করার সুযোগ থাকলেও চলমান শিক্ষাবর্ষ হতে বিজ্ঞান বিষয়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা মোট ৫ টি বিষয়ে অনার্স কোর্স সম্পন্ন করতে পারবে এ কলেজ হতে।

পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স কোর্স চালুর জন্য ২০১৩ সাল হতে পত্র বিনিময় করে আসছিলো কলেজ প্রশাসন।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে অবশেষে ১৯ অক্টোবর এক পত্রের মাধ্যমে জাতীয় বিশ^বিদ্যালয় কক্সবাজার সরকারি কলেজে উক্ত ৩ টি বিষয়ে অনার্স কোর্স চালুর অনুমতি প্রদান করেছে।

এদিকে, নতুন আরো তিন বিষয়ে অনার্স কোর্স চালুর অনুমতি পাওয়ায় কক্সবাজার সরকারি কলেজ পরিবার অত্যন্ত আনন্দিত ও উৎফুল্ল। কোর্সসমূহ চালুর ব্যাপারে সক্রিয় সহযোগিতা প্রদান করায় শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম)-এর পরিচালক প্রফেসর ড. মোস্তফা কামাল ও স্থানীয় সংসদ সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলসহ কক্সবাজারের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী।

তিনি বলেন, কক্সবাজার জেলার অনেক বিজ্ঞান মনস্ক গরিব ও মেধাবী শিক্ষার্থী বিজ্ঞান বিষয়ে অধ্যয়নের ইচ্ছে থাকা সত্ত্বেও বিজ্ঞানের পর্যাপ্ত বিষয়ে অনার্স কোর্স চালু না থাকায় অনার্স কোর্স সম্পন্ন করতে পারতো না। উচ্চ মাধ্যমিকের পর গ্রুপ পরিবর্তন করে ভিন্ন কোর্সে অনার্স কোর্স সম্পন্ন করতে হতো, যার কারণে এ জেলা বিজ্ঞানে উচ্চ শিক্ষায় অনেকাংশে পিছিয়ে ছিল। তিনি আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স কোর্স চালু হওয়ায় বিজ্ঞান শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...