ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৫/২০২৫ ২:১৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আউটার লাইনচ্যুত হওয়া কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ মে) সকাল সোয়া ৭টায় রিলিফ ট্রেন বগিটি উদ্ধার করে। তবে আপ লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ডাউন লাইন দিয়ে বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন।

তিনি বলেন, সকাল ৬টায় কক্সবাজার এক্সপ্রেসটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আউটার লাইনচ্যুত হয়। তবে গতরাতে দুর্ঘটনাকবলিত মালবাহী কন্টেইনার ট্রেনটি উদ্ধারের জন্য আনা রিলিফ ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে অবস্থান করায় তাৎক্ষণিক উদ্ধারের কাজ শুরু করা হয়েছিল। এতে এক ঘণ্টার মধ্যে কক্সবাজার এক্সপ্রেসের লাইনচ্যুত বগিটি উদ্ধার হয়।

পাঠকের মতামত

‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে পোস্টের পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’ লিখে স্ট্যাটাস দেওয়ার পাঁচ ঘণ্টার ...

রোহিঙ্গা শিবিরের মাটিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক কণা, কেজিতে গড়ে ১০৪টি!

বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের মাটিতে মাইক্রোপ্লাস্টিক দূষণের মাত্রা ও পরিবেশগত ঝুঁকি নিয়ে গবেষণা করেছেন ...