উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/০২/২০২৫ ১০:২৯ এএম , আপডেট: ২৩/০২/২০২৫ ১০:৪০ এএম

কক্সবাজারে চকরিয়া পৌরসভার একটি রাস্তা থেকে কয়েক হাজার জাতীয় পরিচয় পত্র (এনআইডি) উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ৩ নম্বর ওয়ার্ডের বাটাখালী এলাকার রাস্তা থেকে এগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, চলাচলের রাস্তায় বিভিন্ন নারী, পুরুষের এনআইডি কার্ড দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেওয়া হয়। এই সংখ্যা প্রায় সাত হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি জানতে পেরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান, চকরিয়া সেনাবাহিনীর একটি দল ও চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাফুজুল ইসলাম বলেন, এসব এনআইডি কার্ডগুলো ২০১৭ সালের। এসব কার্ড পরিত্যক্ত। তবে কারা এগুলো ফেলেছে এবং কিভাবে জাতীয় পরিচয়পত্রগুলো অফিসের বাইরে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সুত্র, কালবেলা

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...