প্রকাশিত: ২৮/০৫/২০১৭ ৯:৪৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৯ পিএম

নিউজ ডেস্ক: সৌদি আরবে ওমরাহ হজ পালন শেষে মক্কা থেকে রিয়াদে  ফেরার পথে মদিনা ও পশ্চিম সৌদি আরব সংযুক্ত হাইওয়েতে ৬টি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত ও ৮৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহতরা কোন দেশের নাগরিক তা এখনো জানা যায়নি। হতাহতদের মধ্যে বাংলাদেশি থাকতে পারে বলেও  ধারণা করা হচ্ছে।

কাসিমের সিভিল ডিফেন্সের মুখপাত্র আব্দুল আজিজ আল তামিম বলেন, আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, নিহতদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং খুব দ্রুত শোক কাটিয়ে উঠুক এই প্রার্থনা করি।

মদিনাসহ অন্যান্য শহর থেকে এখন পর্যন্ত ২৮টি উদ্ধারকারী দল অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন সৌদি রেড ক্রিসন্ট সোসাইটি পরিচালক মোহাম্মদ আল হাম্মাদ। ধারণা করা হচ্ছে সেসময় বাসগুলোতে ২০০ জন যাত্রী ছিল।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer