উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০৮/২০২২ ৬:৪৬ এএম

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা আগামীকাল শনিবার (২৭ আগস্ট) ঢাকায় আসছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের আমন্ত্রণে তিন দিনের সফরে ঢাকায় আসছেন তিনি।

ঢাকা সফরের প্রথম দিন শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন ওআইসির মহাসচিব। তিনি প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গেও বৈঠক করবেন।

বাংলাদেশ সফরকালে গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিদর্শন করবেন হুসেইন ইব্রাহিম তাহা।

উল্লেখ্য, চাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুসেইন ইব্রাহিম তাহা ওআইসি মহাসচিব নির্বাচিত হওয়ার পর ঢাকায় এটাই তার প্রথম সফর।

পাঠকের মতামত

 

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...