উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/১২/২০২৪ ৪:০২ পিএম

জনপ্রিয় ইসলামী আলোচক ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী প্রথমবারের মতো আগামী ২৫ জানুয়ারি পটুয়াখালী আসছেন। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এক মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ মাহফিলের আয়োজন করছে।

আব্দুল্লাহ আন নাহিয়ান বলেন, শায়েখ মিজানুর রহমান আজহারী এবার দেশে মাত্র আটটি প্রোগ্রাম করার কথা বলেছেন। আমরা অনেক আনন্দিত, কারণ তিনি এই আটটি প্রোগ্রামের মধ্যে পটুয়াখালীতে পঞ্চম প্রোগ্রামটি রেখেছেন। ইতোমধ্যে শায়েখের পিএস প্রফেসর মোশারফ হোসেন স্যার পটুয়াখালীতে এসে জায়গা পরিদর্শন করেছেন।

তিনি আরও বলেন, শায়েখ (মিজানুর রহমান আজহারী) চতুর্থ মাহফিলটি লালমনিরহাটে করবেন। পঞ্চমটি আমাদের পটুয়াখালীতে করবেন।

এর আগে দীর্ঘ দিন পর দেশে ফিরে শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে অনুষ্ঠিত মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে বক্তব্য দেন তিনি। তার দ্বিতীয় মাহফিলটি সিলেটে হবে বলে জানা গেছে।

পাঠকের মতামত

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer