প্রকাশিত: ২২/১০/২০১৮ ৭:৪৫ এএম

জাহেদ হোসেন :
কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করে দিতে এসে মো. সুলতান (৫৮) নামে এক ভূয়া বাবাসহ রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ।আজ রবিবার (২১ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়। এসময় তাদের কাজ থেকে নকল জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।
আটকরা হলেন, পিতা সেজে আসা কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের মৃত আব্দুল করিমের ছেলে মো. সুলতান (৫৮) ও কুতুপালং ডি-ব্লকের জাবের আহমদের মেয়ে রোহিঙ্গা তরুণী নুর জাহান (১৮)।
কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের পরিচালক আবু নাঈম মাসুম জানান, তাদের কথা-বার্তায় সন্দেহ হওয়ায় তাদের আটকে রাখা হয়। পরে পুলিশ এসে ব্যাপক জিজ্ঞাসাবাদে টাকার বিনিময়ে নুর জাহানকে পাসপোর্ট করাতে এনেছে স্বীকার করে সুলতান।
রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখের ভ্রাম্যমাণ আদালত মো: সুলতানকে ৪ মাস ও রোহিঙ্গা তরুণী নুর জাহানকে ২ মাসের কারাদ- দেয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম বলেন, তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer