প্রকাশিত: ০৫/০৬/২০১৮ ৪:১৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৯ এএম

ঢাকা: এবার বিএনপির মাদক সম্রাটদেরও খোঁজা হবে। বিএনপি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় নতুন কমিটি দিয়েছে। পেপারে দেখেছি সেই কমিটিতে অনেক মাদক ব্যবসায়ী রয়েছে। তরুণ সমাজকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে আপোষহীন লড়াই চালিয়ে যেতে হবে ও মাদকের বিরুদ্ধে লড়াই চলবে।

মঙ্গলবার (০৫ জুন) রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে এক সেমিনারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।

বিশ্ব পরিবেশ দিবস-২০১৮ উপলক্ষে আওয়ামী লীগের বন ও ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি এ সেমিনারের আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হককে ‘ক্রসফায়ার’ দেওয়া হয়েছে। একরামুল কাদের লোক? আপনাদের (বিএনপি) মধ্যেও মাদক সম্রাট রয়েছে। এবার তাদের খোঁজা হবে।

পাঠকের মতামত

দেশে পৌঁছেছে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ। শুক্রবার (২৩ ...

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...