প্রকাশিত: ২০/১১/২০১৮ ৭:৩৫ এএম

নিউজ ডেস্ক::
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই নারী এনজিও কর্মীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বেসরকারি এনজিও ব্র্যাকের দুটি গাড়িতে হামলা করেছে রোহিঙ্গারা। রোহিঙ্গারা ব্র্যাকের ২টি গাড়ি থামিয়ে এনজিও কর্মীদের নামিয়ে বেধড়ক পেটায়। একপর্যায়ে রোহিঙ্গারা গাড়িটি ভাংচুর করে ও আগুন দেয়ার চেষ্টা করে। রোহিঙ্গাদের পিটুনিতে ৫ ব্র্যাক কর্মী আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ব্র্যাকের জেন্ডার বেসড ভায়োলেন্স জিবিভি এর টিম লিডার তাহমিনা ইয়াসমিন জানিয়েছেন, বিকেলে কুতুপালং ক্যাম্পে কাজ শেষ করে তাদেন ২ নারী কর্মী রেজিস্ট্রাট রোহিঙ্গা শিবির দিয়ে ফিরে আসছিলো। কিছু রোহিঙ্গা যুবক ঐ দুই নারী কর্মীকে গাড়ি থেকে নামিয়ে উত্যক্ত করছিলো। ব্র্যাকের দুটি গাড়ি ঐ পথ দিয়ে ফিরে আসার সময় ঘটনাটি দেখতে পায়। গাড়ি দুটিতে থাকা এনজিও কর্মীরা রোহিঙ্গাদের কবল থেকে ঐ নারী সহকর্মীকে উদ্ধার করতে গেলে রোহিঙ্গা যুবকরা ২টি গাড়িতে থাকা ব্র্যাক কর্মীদের ওপর হামলা চালায়। রোহিঙ্গারা ব্র্যাক কর্মীদের বেধড়ক লাঠিপেটা করে। এতে মুস্তাকিন, আতিক, তোহফা, শোয়েব ও জমির নামের ৫ কর্মী আহত হয়। আতদের মধ্যে মুস্তাকিমে অবস্থা গুরুতর। তাকে কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নাম প্রকাশ নাকরার শর্তে আহত এক ব্র্যাক কর্মী জানান, দুই নারী সহকর্মীকে গাড়ি থেকে নামিয়ে উত্যক্ত করার প্রতিবাদ করায় তাদের উপর হামলা চালানো হয়। রোহিঙ্গারা ২টি গাড়ি ভাংচুর করে এক পর্যায়ে গাড়িতে আগুন দেয়ার চেষ্টা করে। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ আসলে রোহিঙ্গা যুবকরা পালিয়ে যায়।

কুতুপালং রেজিম্ট্রাট ক্যাম্পের ইনচার্জ রেজাউল করিম জানান, ব্র্যাকের দুই নারী কর্মীকে গাড়ি থেকে নামানোর জের ধরে রোহিঙ্গা ও ব্র্যাকের কর্মীদের মাঝে অপ্রিতিকর ঘটনা ঘটেছে। উভয় পক্ষের সাথে আলাপ করে ঘটনা নিস্পত্তির চেষ্টা চলছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...