প্রকাশিত: ৩১/০৫/২০১৯ ৩:৪৩ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের উখিয়ায় সীমানা বিরোধ নিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে আবদুল সালাম (৪৫) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলাস্থ হাতিমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম ওই এলাকার মৃত সুলতান আহমদের ছেলে এবং পালংখালীর ৬ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।

স্থানীয় সুত্রে জানাযায়, এনজিও মুক্তিকে দেয়া একটি সড়কের জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এতে গুরুতর আহত হয় ৬ জন। সেখান থেকে উখিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহত আব্দুস সালাম।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...