প্রকাশিত: ২৩/০৬/২০২০ ১০:৪২ এএম

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মহেশখালী উপজেলা শাখার বর্তমান সহ-সভাপতি ও সাবেক যুগ্ম আহবায়ক, কক্সবাজারের সিনিয়র আইনজীবী এড. ছালামত উল্লাহ রানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘স্থায়ী কমিটি’র সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি মরহুম এই বিএনপির নেতার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ভারতের মেঘালয় রাজ্যের শিলং থেকে পাঠানো এক শোক বার্তায় সালাহউদ্দিন আহমদ বলেন, এডভোকেট ছালামত উল্লাহ রানা ছিলেন একজন নিবেদিতপ্রাণ জাতীয়তাবাদী নেতা ও কর্মী। তিনি আজীবন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শের লড়াই করে গেছেন।

তিনি মনে করেন, ছালামত উল্লাহ রানার আকস্মিক মৃত্যু কক্সবাজার জেলায় বিএনপির রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে। তার শূণ্যতা সহজেই পূরণ হবার নয়। তিনি জাতীয়তাবাদী রাজনীতির পাশাপাশি আইন অঙ্গনেও বিএনপি নেতা-কর্মী ও জাতীয়তাবাদী আদর্শের জন্য লড়াই করে গেছেন।

তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে তিনি মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, মরহুম ছালামত উল্লাহ রানাকে যেন মহান আল্লাহ তার ভুল-ত্রুটি ক্ষমা করে বেহেস্তের সর্বোচ্চ স্থানে অধিষ্টিত করেন।

প্রসঙ্গত, এডভোকেট ছালামত উল্লাহ রানা কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, জাতীয়তাবাদী দল বিএনপির মহেশখালী উপজেলা শাখার বর্তমান কমিটির সহ-সভাপতি ও সাবেক যুগ্ম আহবায়ক। এছাড়াও তিনি কক্সবাজার জেলা বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন।

তিনি আজ সোমবার (২২ জুন) রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি বিশ^ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

পাঠকের মতামত

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...
Single Page Footer