অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান
অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...


চট্টগ্রাম- চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পেটে মিলেছে ১০ সোনার বার। বুধবার দুপুরে এ ঘটনায় আটক করা হয়েছে সোনার বার বহনকারী ২৮ বছর বয়সী রমজান আলীকে।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রমজান আলী নামে ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে কাস্টমস কর্তৃপক্ষ। কিন্তু তিনি তার কাছে স্বর্ণ থাকার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। এরপর কাস্টমস কর্তৃপক্ষ তাকে ক্লিনিকে নিয়ে যায় এবং তার তলপেট থেকে এক্স-রে করে সোনার বারের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়।
পরবর্তীতে তাকে কাস্টমস কর্তৃপক্ষ শৌচাগারে পাঠালে তিনি সেখান থেকে বের হয়ে সোনার বারগুলো কাস্টমস কর্তৃপক্ষের হাতে তুলে দেন।
তিনি ফ্লাইট ৫৩১-এ করে সংযুক্ত আরব অামিরাত থেকে সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।
পাঠকের মতামত