প্রকাশিত: ০৩/০৬/২০১৮ ২:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১২ এএম

ডেস্ক রিপোর্ট::
মাদক বিরোধী অভিযানে টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: একরাম কে, এই প্রশ্নের জবাব চাই। সে আমাদের যুবলীগের সভাপতি। আমাদের লোক আমরা মেরে ফেলবো? একরামের ব্যাপারটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন-আমি বলেছি। যদি তদন্তে প্রমাণিত হয় একরাম নির্দোষ, তাহলে তাকে যারা দোষী সাব্যস্ত করেছে, তারাই দোষী হিসেবে সাব্যস্ত হবে। তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।

সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেল রুট-৬ নির্মাণ প্রকল্পের প্যাকেজ-৭ এর চুক্তি সাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন: নারায়ণগঞ্জের ঘটনায় কি র‌্যাবের বড় অফিসার বাদ গেছে? ফাঁসির অর্ডার পর্যন্ত হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখুন।

মাদক বিরোধী অভিযান বন্ধে আন্তর্জাতিক কোন চাপ আছে কিনা, এমন প্রশ্নে জবাবে তিনি বলেন: আমরা কোনো চাপের কাছে নতিস্বীকার করবো না। জাতিসংঘের অবজারভেশন করার অধিকার আছে, অবজারভেশন করুক। আমাদের যেকোনো বিদেশী বন্ধু দেশও যদি মনে করে অবজারভেশনের দরকার আছে করতে পারে। আমরা কারও চাপের কাছে নতিস্বীকার করবো না। আমরা নতিস্বীকার করবো বাংলাদেশের জনগণের চাপের কাছে। এই মাদক নিয়ন্ত্রণের জন্য যতোদিন প্রয়োজন হবে অভিযান চলবে।

অভিযান বন্ধে বুদ্ধিজীবীদের বিবৃতির জবাব দেন কাদের। বলেন: বুদ্ধিজীবীরা বিবৃতি দিতে পারেন, সমালোচনা করার অধিকার সবার আছে। কিন্তু আমরা মনে করছি এই মাদক বিরোধী অভিযান সর্বাত্মক রূপ নিয়েছে। দেশের জনগণ এ অভিযানে খুশি। তরুণ সমাজকে ধ্বংস করছে যে মাদক, সুনামির মতো যে মাদক বাংলাদেশের পাড়া মহল্লায় ছড়িয়ে পড়েছে, এ মাদেকের সর্বনাশা ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য এ অভিযান পরিচালিত হচ্ছে।

‘‘কাজেই সামালোচকরা সমালোচনা করুক, আমরা আমাদের কাজ করে যাচ্ছি জনগণের দিকে তাকিয়ে, বাংলাদেশের ভবিষ্যতের দিকে তাকিয়ে। তরুণরাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যত। এরা নষ্ট হয়ে গেলে বাংলাদেশের ভবিষ্যত নষ্ট হয়ে যাবে। এ কারণে আমরা এ অভিযান চালিয়ে যাচ্ছি, দেশের স্বার্থে-জনগণের স্বার্থে।’’

রাজনৈতিক হত্যাকাণ্ডকে আড়াল করতে সরকার মাদক বিরোধী অভিযানে নেমেছে বিএনপির এমন অভিযোগর পরিপ্রেক্ষিতে কাদের বলেন: বিএনপির রাজনীতি হচ্ছে অভিযোগ ও নালিশের রাজনীতি। তাদের আর কোনো সম্বল নেই। তারা শুধু অভিযোগ করতে জানে নালিশ করতে জানে। তারা নির্বাচনে অংশ নেয়নি, এখন তারা সেই ভুলের খেসারত দিচ্ছে। আন্দোলন করতে চেয়েছে, ব্যর্থ হয়েছে। এখন তাদের সামনে শুধু হতাশার ছবি। এ কারণেই তারা এখন হতাশা থেকে আবোল-তাবোল বলছে।

এরকম একটা অভিযান যখন জনগণের প্রসংশা কুড়াচ্ছে, জনগণ যখন খুশি সরকারের জনপ্রিয়তা যখন বাড়ছে স্বাভাবিক কারণে বিএনপির গাত্রদাহ শুরু হয়ে গেছে। অভিযানের কারণে সরকারের জনপ্রিয়তা বাড়ছে এটা তারা সইতে পারছে না এটা তারা হজম করতে পারছে না। সে কারণেই তারা এ অভিযানের বিরুদ্ধে যা খুশি তাই বলে বেড়াচ্ছে। আসলে হতাশা থেকেই তারা আবোল-তাবোল বলছে তাদের রাজনীতিতে মিথ্যাচার করা ছাড়া আর কোন পুঁজি নেই। তাদের নেতিবাচক রাজনীতি আজ দেশের মানুষের কাছে ধরা পড়ে গেছে। তাদের গ্রহণযোগ্য সংকুচিত হচ্ছে দেশবাসীর কাছে শুধুমাত্র নেতিবাচক রাজনীতির কারণে।’’

সুত্র: চ্যানেল আই

পাঠকের মতামত

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...
Single Page Footer