ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০৬/২০২৩ ৭:৪৬ পিএম , আপডেট: ১৩/০৬/২০২৩ ৭:৫৪ পিএম

গত বছর সারাদেশে মাদক মামলায় সোয়া লাখ লোককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১৩ জুন) জাতীয় সংসদ অধিবেশনে জাতীয় পার্টির এমপি মুজিবুল হক চুন্নুর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সংসদে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যুব সমাজকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সেই ঘোষণা বাস্তবায়নে মাদকদ্রব্য অধিদপ্তরসহ সব আইন প্রয়োগকারী সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০২২ সালে ১ লাখ ৩২১টি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং ১ লাখ ২৪ হাজার ৭৭৫ জন মাদককারবারিকে আইনের আওতায় আনা হয়েছে। এ ছাড়া চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত) ৩৩ হাজার ১৮৬টি মামলায় ৪১ হাজার ৯৮ জন মাদককারবারিকে আইনের আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয়েছে। শুধু এই আইনের আওতায় মাদককারবারিই নয়, মাদক অপরাধের পৃষ্ঠপোষক, প্ররোচনা দানকারী ও সহযোগীদের বিরুদ্ধেও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। আইনটির যথাযথ প্রয়োগে সর্বমহল সোচ্চার হলে সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব হবে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...