প্রকাশিত: ১৪/০৩/২০২১ ১২:১৯ পিএম

পেট্রল-ডিজেলের দাম আকাশ ছুঁয়েছে। ফলে পাল্লা দিয়ে বাড়ছে বিকল্প জ্বালানির যানের জনপ্রিয়তা। এরই মধ্যে ভারতের বাজারে আসছে একের পর একই যান। এবার ই-বাইক আনল গোয়ার স্টার্টআপ সংস্থা কবীরা মোবিলিটি।

KM 3000 ও KM 4000 নামে দুটি বাইক বাজারে এনেছে কবীরা মোবালিটি। সংস্থার দাবি, একবার চার্জ দিলে ১৫০ কিলোমিটার চলে এই ই-যান।
Kabira KM 400 সাধারণ ও স্পোর্টস রাইডিংয়ে চলে। কোম্পানির দাবি, স্পোর্টস মোডে একবার চার্জে ৯০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ঘণ্টায় সর্বোচ্চ গতি ১২০ কিলোমিটার। এমনকি ৩ দশমিক ৩ সেকেন্ডে এই বাইক ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে পৌঁছতে সক্ষম।

এটিতে দুই ধরনের চার্জের ব্যবস্থা রয়েছে। ই-মোডে এ বাইক ফুল চার্জ হতে সময় লাগবে ৬ ঘণ্টা ৩০ মিনিট। আর একটি বেস্ট মোডে ৫০ মিনিটে ৮০ শতাংশ চার্জ হবে। ইউনিভার্সাল টাইপ দুই চার্জারে চার্জ করা যাবে।

দুটি বাইকে ব্যবহৃত হয়েছে লিথিয়ম আয়ন ব্যাটারি। KM 3000 মডেলের বাইকটির দাম এক লাখ ২৬ হাজার ৯৯০ টাকা এবং KM 4000 মডেলের দাম এক লাখ ৩৬ হাজার ৯৯০ টাকা।
কোম্পানির দাবি, বাজারে আসার পর চার দিনে পাঁচ হাজার বুকিং হয়ে গেছে।
সূত্র: জি নিউজ

পাঠকের মতামত

 

মোবাইলের বাজারে অস্থিরতা দাম বাড়িয়েছে সিন্ডিকেটচক্র

মোবাইলের বাজারে অস্থিরতা থামছেই না। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) বাস্তবায়নে সরকারের উদ্যোগ, প্রকল্প বাস্তবায়নে ...

রিয়েলমি আনছে ১০,০০১ mAh ‘লং-লাইফ টাইটান’ ব্যাটারি

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি শীঘ্রই বিশ্ববাজারে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের লং-লাইফ টাইটান ব্যাটারি আনতে যাচ্ছে। গ্লোবাল ...

বিশ্ববাজারের সাথে সংযুক্ত করতে শীঘ্রই আসছে পেপ্যাল: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সাথে ...