প্রকাশিত: ০৫/০৭/২০১৮ ৭:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০৮ এএম

শিক্ষা ডেস্কঃ গেল ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ১৯ জুলাই। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়কে এমনই একটি নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আফরাজুর রহমান।

তিনি জানান, আমি যতদূর জানি এ ধরনের একটি নির্দেশনা গতকালই আমাদের মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। আগামী ১৯ জুলাই পর্যন্ত এ সময় বেঁধে দিয়ে একটি চিঠি ইস্যু করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এইচএসসি পরীক্ষার ফলাফলের বিষয়টি যেহেতু প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তরের সাথে সম্পৃক্ত, তাই পিএম কার্যালয় থেকে এমন একটি সময় জানিয়ে দেওয়া হয়েছে।

আগামী ১৯ তারিখেই এ ফলাফল ঘোষণা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, ১৯ জুলাই ফলাফল দেওয়া হবে।’

এবার ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ নেয়। এদের মধ্যে ছাত্র ৬ লাখ ৩৫ হাজার ৬৯৭ জন এবং ছাত্রী ৫ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৯ লাখ ৮২ হাজার ৭৮৩ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে ৯৯ হাজার ৩২০ জন, কারিগরি বোর্ডের অধীনে ৯৬ হাজার ৯১৪ জন এবং ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে চার লাখ ৬৬৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

আট হাজার ৮৬৪টি প্রতিষ্ঠানে, দুই হাজার ৪৯৭টি কেন্দ্রের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিদেশে ৭টি কেন্দ্রে ২৭১ পরীক্ষার্থী অংশ নেয়।

পাঠকের মতামত

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...