প্রকাশিত: ১০/১২/২০১৬ ৭:৩৩ এএম

চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়নের চৌকিদার ফাঁড়ি মাস্টারঘোনা এলাকা। এখানে বাস করেন মিয়ানমারের বাসিন্দা মৃত আবদুল গনির পুত্র মোহাম্মদ শামসুদ্দোহা। তিনি পাঁচ সন্তানের জনক। তিনি পাশের বাড়ির মালয়েশিয়া প্রবাসী মিয়ানমারের আরেক বাসিন্দা আহমদ নূরের স্ত্রী হামিদা আকতারকে (২৪) দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিলেন। তার হয়রানিতে অতিষ্ঠ হয়ে হামিদা একসময় তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। স্থানীয় সূত্রে জানা যায়, এ নিয়ে কয়েক মাস আগে এলাকায় সালিসি বৈঠক হয়। পরে হামিদা চট্টগ্রাম শহরে এসে গার্মেন্টসে চাকরি নেন। তারপরও তার পিছু ছাড়েননি শামসু। কয়েকদিন আগে তিনি খবর নিয়ে শহরে আসেন। জোরপূর্বক হামিদাকে নিয়ে স্ত্রী পরিচয়ে পটিয়ায় বাসা ভাড়া নেন।

খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে শামসুর স্ত্রী শাহীন আকতার ও ভাই আবদুর রহিম পটিয়ায় এসে হামিদাকে নিয়ে মাস্টারঘোনায় যান। এর আগে তারা কৌশলে শামসুদ্দোহাকে বাসা থেকে বের করে দেন।

মাস্টারঘোনা আনার পর হামিদাকে সড়কের পাশে গাছের সাথে বেঁধে পিটান তারা। এসময় এলাকার কয়েকজন লোক এসে ঘটনার প্রতিবাদ জানালে তারা বাঁধন খুলে দেন। তবে তাদের সামনেই হামিদার মাথার চুল কেটে দেন। পুলিশ এসে হামিদাকে উদ্ধার করে তাদের হেফাজতে চন্দনাইশ উপজেলা হাসপাতালে ভর্তি করায়।

চন্দনাইশ থানার এএসআই বাবুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্যাতনকারীদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer