প্রকাশিত: ০১/০৮/২০১৮ ৪:১৬ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫৪ পিএম

ডেস্ক রিপোর্ট::

আইন অমান্য করে উল্টোপথে বাংলামোটর যাবার পথে বাণিজ্যমন্ত্রীকে ফিরিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় মন্ত্রীর সঙ্গে প্রটেকশনের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা গাড়ি ছেড়ে দেবার অনুরোধ করলেও শিক্ষার্থীরা ছাড়েনি। বুধবার দুপুর পৌনে দুটোর সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা শিক্ষার্থীরা জানান, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের গাড়ি শাহাবাগ থেকে উল্টোপথে বাংলামোটর এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় উল্টোপথে গাড়ি দেখে শিক্ষার্থীরা পথ আটকে দাড়ায়।

এসময় তোফায়েল আহমেদ গাড়ি থেকে নেমে আসেন এবং শিক্ষার্থীদের গাড়িটি ছেড়ে দেবার অনুরোধ করেন। কিন্তু শিক্ষার্থীরা তখন স্লোগান দিতে থাকে ‘উই ওয়ান্ট জাস্টিস’ ‘রাস্তা ভরে লাশে, মন্ত্রী কেন হাসে’ বলে স্লোগান দিতে থাকে।
এ সময় পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের বারবার অনুরোধ করলেও শিক্ষার্থীরা বারবার ‘আইন সবার জন্য সমান’ স্লোগান দিতে থাকে এবং গাড়ির সামনে বসে পড়ে। একপর্যায়ে বাধ্য হয়ে বাণিজ্যমন্ত্রীর গাড়ি আবার শাহবাগে ফিরে যায়।
এ বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘ছাত্ররা আমাকে আটকায়নি। আমি নিজেই গাড়ি থেকে নেমে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি।’

পাঠকের মতামত

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer